এক লোক একটা লেডিস কাপড়ের দোকান দিলো। একদিন এক সুন্দরী আসলো। দেখে লোকটার খুশী যেনো আর ধরেনা। চিন্তা করলো যে ভাবে হোক মেয়েকে পটাতে হবে। সুন্দরী দুইটা কাপড় নিলো।

লোকটাকে বললো: আচ্ছা এই কামিজের দাম কতো।

লোকটা বিগলিত হাসি দিয়ে বলে: আপনার জন্য মাত্র ১০টা কিস। মানে আমাকে দশটা কিস দিলেই হবে।

সুন্দরী: তাহলে এই জিনসের দাম কতো?

লোকটা: এইটা? আমাকে জড়ায়ে ধরে একটু আদর কইরা দিলেই হবে।

সুন্দরী বলে: ঠিক আছে। এই দুইটা আমি নিলাম। গাড়িতে আমার কাজের বুয়া আছে, সে এসে দাম দিয়ে যাবে।


0 comments