দুই বন্ধু জমির আর নানক গলফ খেলছে । হঠাত নানকের একটা ফোন করার দরকার পড়ল ,'' কিরে জমির , তর কাছে ফোনে আছে ?? একটা ফোন করতাম '' .... জমির বলল , ঠিকাছে .... এই নে ফোন '' এই বলে সে ১২ ইঞ্চি লম্বা একটা ফোন বের করলো ।

ফোন দেখে তো নানক ভ্যাবাচেকা খেয়ে এলো ..... জমির কে জিগ্গেস করলো , '' কিরে , এই ফোন তুই পাইলি কই ?? '.।

জমির বলল , ''আমার একটা দৈত্য আছে ,....ইচ্ছাপুরণকারী দৈত্য ..... ওই বেটা এই ফোন দিছে.... '.।

নানক বলল , '' দেখি তো তোর দৈত্যটা !! ''। জমির গলফ ব্যাগ থেকে দৈত্য টা কে বের করলো । দৈত্য কে দেখেই নানক বলল , '' তুমি তো ইচ্ছাপূরণকারী দৈত্য , আমি তোমার মনিবের বন্ধু .... তো আমার একটা ইচ্ছা পূরণ কর ''

দৈত্য বলল ,'' হুকুম করেন জাহাপনা ''

নানক বলল , '' আমাকে গাড়ি , বাড়ি আর নারী দাও ''

দৈত্য বলল , '' জো হুকুম '' ..... এই বলে সে ভ্যানিস হয়ে গেল । নানক তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে .... কখন তার বাড়ি , গাড়ি আর নারী আসে ..... অপেক্ষা করতে করতে সে যখন মেজাজ খারাপের চূড়ান্ত পর্যায়ে ... তখন হঠাত করে আকাশ থেকে একটা চুড়ি হাড়ি আর একটা শাড়ি পড়ল !!! নানকের মেজাজ তো খুব খারাপ , বলল , '' কিরে ব্যাটা !! চাইলাম নারী গাড়ি বাড়ি ... ও দিল কিনা চুড়ি হাড়ি আর শাড়ি !!! ''

জমির নির্লিপ্ত কন্ঠে বলল ,'' দোস্ত , বলতে ভুইলা গেছিলাম ... আমার দৈত্যটা কানে কম শুনে ......তোর কি মনে হয় , আমি কি ১২ ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম।

0 comments